Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর
Published : Monday, 5 October, 2026 at 3:37 PM

খলনায়ক আশরাফুল হক ডন, ছবিঃ সংগৃহীত

খলনায়ক আশরাফুল হক ডন, ছবিঃ সংগৃহীত

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া আসামি খলনায়ক আশরাফুল হক ডনের ফের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম আসামিপক্ষের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলামের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

জামিন শুনানি শেষে ডনের এই আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘সিনেমার দৃশ্যের প্রয়োজনে ডন ভিলেন, বাস্তবে না। এ মামলায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে।’

জামিন আবেদনে আসামিপক্ষের আইনজীবীরা আরও উল্লেখ করেন, সালমান শাহের মৃত্যুর দুইটি সুরতহাল রিপোর্ট দুইটি পোস্টমর্টেম রিপোর্ট এবং ভিসেরা রিপোর্ট ও রাসায়নিক রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি আসামিপক্ষের। এজন্য ডন জামিনের হকদার বলেও উল্লেখ করা হয় আবেদনে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানো হয়েছে। পরে ১২ আগস্ট আসামির জামিন আবেদন নাকচ করে দেন।

এর আগে গত ৯ আগস্ট রোববার সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ডনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর তাকে হেফাজতে নেয় সিআইডি।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ ঘটনায় হত্যা মামলা করা হয়। দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলার তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম উঠে আসে।

গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Monday, 5 October, 2026
জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
রোনালদো-জর্জিনার বিয়ে সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 12 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 August, 2026
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up