Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
৪৯তম বিসিএসে ৬৫১ জনকে নিয়োগ, যোগদানের সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
Published : Friday, 9 October, 2026 at 2:35 PM

শিক্ষা মন্ত্রণালয়, ছবিঃ সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়, ছবিঃ সংগৃহীত

৪৯তম (বিশেষ) বিসিএসে ৬৫১ জনকে ৯ম গ্রেডে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল আগেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর ) শিক্ষকদের যোগদানের সময় ও ওরিয়েন্টেশন প্রোগ্রামের বিষয়ে আলাদা প্রজ্ঞাপনে বিস্তারিত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনের সময়সূচি অনুযায়ী, ১২ অক্টোবর ২০২৬ সশরীর শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদান করতে হবে। পরে ১৯ অক্টোবর পর্যন্ত ৮ দিনব্যাপী আবাসিক ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে।  

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মতে, গত ৩০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর জারি হওয়া দুটি প্রজ্ঞাপনের ৬১১ জন ও ৪০ জন মিলিয়ে মোট ৬৫১ প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুসারে ৪৪,০০০-১,০৫,৯০০/- বেতনক্রমে প্রচলিত বিধিবিধানের আলোকে নিচে বর্ণিত শর্তে নিয়োগ প্রদান করা হলো।

শর্তের মধ্যে রয়েছে—প্রার্থীকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে; এ প্রশিক্ষণ শেষে তাকে তার চাকরিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যেরূপ স্থির করবে, সেরূপ পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে; তাকে দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিশকাল অনূর্ধ্ব দুই বছর বৃদ্ধি করতে পারবে। শিক্ষানবিশকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তাহলে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ ব্যতিরেকে তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে। চাকরিতে যোগদানকালে যোগদানপত্রের সঙ্গে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এ মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে তিনি নিজে বা তার পরিবারের কোনো সদস্য যৌতুক গ্রহণ করবেন না এবং যৌতুক প্রদান করবেন না।  

প্রজ্ঞাপন আরও বলা হয়, ৬৫১ প্রার্থীকে ১২ অক্টোবর পূর্বাহ্নে আবশ্যিকভাবে সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বরাবর সশরীর (যোগদানের স্থান: পল্লী উন্নয়ন একাডেমি-আরডিএ, বগুড়া) উপস্থিত হয়ে প্রভাষক পদে যোগদানপত্র দাখিল করতে হবে। 

পাশাপাশি এ প্রতিষ্ঠানে ১২ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৮ দিনব্যাপী আবাসিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
 আজ বিশ্ব শিক্ষক দিবস
নিজস্ব প্রতিবেদক
Monday, 5 October, 2026
এইচএসসির ফল প্রকাশ নভেম্বরে
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 23 September, 2026
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
২৪৩ শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 6 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up