Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ আজ
Published : Sunday, 29 November, 2026 at 10:36 AM

নির্বাচন কমিশন, ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশন, ছবিঃ সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর মতামত ও সহযোগিতা নিতে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজ থেকে শুরু হওয়া তিন দিনের এ সংলাপে অংশ নেবে দেশের ৫৫টি রাজনৈতিক দল।

প্রথম দিন রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। দ্বিতীয় দিন সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ ১৯টি দল এবং শেষ দিন মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৮টি দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে ইসি।

শনিবার (২৮ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। রোববার থেকে টানা তিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 29 November, 2026
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 25 November, 2026
প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট
নিজস্ব প্রতিবেদক
Monday, 16 November, 2026
ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শুরু
ঠাকুরগাঁও প্রতিনিধি
Thursday, 29 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up