Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পাঁচ দিনে আরও কমবে তাপমাত্রা, শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা
Published : Sunday, 29 November, 2026 at 11:46 AM

কুয়াশা, ছবিঃসংগৃহীত

কুয়াশা, ছবিঃসংগৃহীত

দেশে শীতের আমেজ আরও বাড়তে পারে। আগামী পাঁচ দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া, পরবর্তী পাঁচ দিনেও তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় রোববার ও সোমবার (২৯ ও ৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ দুই দিন দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে, কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা। এরপর বুধ ও বৃহস্পতিবার (২ ও ৩ ডিসেম্বর) দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এ দিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়েও দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সারা দেশে শুষ্ক থাকতে পারে আবহাওয়া
নিজস্ব প্রতিবেদক
Friday, 27 November, 2026
পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
Sunday, 22 November, 2026
কপ-৩১: জ্বালানির রূপান্তর চায় ভারত
এম. মোশাররফ হোসাইন
Saturday, 21 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up