Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪
Published : Tuesday, 20 October, 2026 at 10:14 AM

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, ছবিঃ সংগৃহীত

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, ছবিঃ সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বরগুনা জেলা থেকে পঞ্চগড়গামী আরপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৯ জন এবং বিভিন্ন হাসপাতালে আরও ৫ জন সহ মোট ১৪ জনের মৃত্যু হয় । আহত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে কমপক্ষে ২৫ জন। নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় উদ্ধারকারী ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয়রা জানায়, ভোরে বিকট শব্দ পেয়ে সড়কে দৌড়ে এসে দেখি মানুষের আর্তনাদ। পরে নিজেরাই ও পুলিশ-ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ভয়াবহ এই দুর্ঘটনার উদ্ধার তৎপরতার কারণে কিছু সময় নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। 

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে মরদেহগুলো উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও ৫ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, বড়াইগ্রামের উপজেলা নির্বাহী অফিকর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। 

সর্বশেষ, বনপাড়া হাইওয়ে থানা পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪
নাটোর প্রতিনিধি
Tuesday, 20 October, 2026
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০
কক্সবাজার প্রতিনিধি
Saturday, 17 October, 2026
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩
নিজস্ব প্রতিবেদক
Sunday, 4 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up