Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০
Published : Saturday, 17 October, 2026 at 2:37 PM

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, ছবিঃ সংগৃহীত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে দশ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদের (৫) পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। তারা সবাই পর্যটক। নিহত বাকি মরদেহগুলোর পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।

মরদেহ পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্তে জটিলতা দেখা দিয়েছে। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে প্রশাসন। ইতোমধ্যেই অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন। দগ্ধ আরও কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই পর্যটক।

জেলা প্রশাসক বলেন, রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০
কক্সবাজার প্রতিনিধি
Saturday, 17 October, 2026
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩
নিজস্ব প্রতিবেদক
Sunday, 4 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up