Published : Thursday, 22 October, 2026 at 12:13 PM
সোনার গয়না, ছবিঃ সংগৃহীত
দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।
একই বিজ্ঞপ্তিতে জুয়েলার্স সমিতি রূপার দামও কমানোর কথা জানিয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী স্বর্ণের নতুন দর নতুন নির্ধারিত দামসমূহ (ভ্যাটসহ):
২২ ক্যারেট : ভরিতে ১,৬৯১ টাকা কমে নতুন দাম ২,২৬,৩৪০ টাকা। ২১ ক্যারেটম : ভরিতে ১,৫৭৫ টাকা কমে নতুন দাম ২,১৬,১৯২ টাকা। ১৮ ক্যারেট : ভরিতে ১,৩৪১ টাকা কমে নতুন দাম ১,৮৫,৬৯১ টাকা। সনাতন পদ্ধতি : ভরিতে ১,১০৮ টাকা কমে নতুন দাম ১,৫১,৬৯০ টাকা।
উল্লেখ্য, এর আগে গত ১৩ অক্টোবর ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৩,২৬৬ টাকা কমানো হয়েছিল। মাত্র ৯ দিনের ব্যবধানে টানা দুই দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম মোট ৪,৯৫৭ টাকা কমলো।
স্বর্ণের পাশাপাশি বাজুস রুপার দামও সমন্বয় করে কমিয়েছে। কমানোর পর ভ্যাটসহ রূপার নতুন দাম