Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কক্সবাজারে সমুদ্রে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুজন
Published : Wednesday, 21 October, 2026 at 9:16 PM

হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, ছবি: সংগৃহীত

হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো দুজন নিখোঁজ রয়েছেন। নিহত ও নিখোঁজদের সবার বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে এবং তারা পুরুষ বলে জানা গেছে।

কক্সবাজার শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের এই স্পটে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রামু থানাধীন হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ও নিখোঁজ পর্যটকদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে তারা ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই পর্যটকরা হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নামেন। এর কিছুক্ষণ পর তীব্র ঢেউয়ের তোড়ে তারা ভেসে যান। স্থানীয়দের সহায়তায় সন্ধ্যা ৬টার দিকে তিনজনের লাশ উদ্ধার করা হলেও এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার করা তিন পর্যটকের লাশ উপকূলের তীরে নিয়ে আসা হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি, পরে বিস্তারিত জানানো হবে।

প্রতিমা বিসর্জনকেন্দ্রিক হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বিজয়া দশমীর আয়োজনে সবাই যখন ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়ে শহর থেকে কিছুটা দূরে জনমানবহীন হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে বিপদে পড়েন ওই পাঁচ পর্যটক। পরে তিনজনের লাশ উদ্ধার করা গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বাকি দুজনের খোঁজ মেলেনি।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪
নাটোর প্রতিনিধি
Tuesday, 20 October, 2026
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০
কক্সবাজার প্রতিনিধি
Saturday, 17 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up