Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৭৭ জন গ্রেফতার, ৩৪ মামলা
Published : Friday, 23 October, 2026 at 3:36 PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি), ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি), ছবিঃ সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

বিভাগভিত্তিক গ্রেফতারের হিসাবে, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮৫, গুলশান বিভাগে ৫২, উত্তরা বিভাগে ৪৬, মতিঝিল বিভাগে ৩৬, ওয়ারী বিভাগে ৩৫, লালবাগ বিভাগে ৩৪, রমনা বিভাগে ২৫ এবং গোয়েন্দা বিভাগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ৪৩৬ পিস ইয়াবা, চার বোতল বিদেশি মদ, সাতটি মুঠোফোন ও নগদ ৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
নিজস্ব প্রতিবেদক
Friday, 23 October, 2026
ঢাকা-দাম্মাম ফ্লাইট চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 22 October, 2026
রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫১৮
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 21 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up