Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮
Published : Tuesday, 27 October, 2026 at 2:05 PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ছবিঃ সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গতকাল (সোমবার) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৪২, ওয়ারীতে ৯৪, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৭৪, মিরপুরে ১৫০, গুলশানে ৬২ ও উত্তরা বিভাগে ৩৭ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনকে গ্রেফতার করেছে।

অভিযানে একটি সুইচ গিয়ার, একটি প্লায়ার্স, একটি এন্টি কাটার, একটি অবিস্ফোরিত ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া এক হাজার ১২১ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, একটি অটোরিকশা, ১৫টি মোবাইল ফোন ও ১৩টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় ডিএমপি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
নিজস্ব প্রতিবেদক
Friday, 23 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up