Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ
Published : Friday, 23 October, 2026 at 5:15 PM

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ছবিঃ সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের কারাগারে বর্তমানে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাদের বিষয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি। এ ছাড়া সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে দেশটির রাষ্ট্রদূতকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকায় সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান শামা ওবায়েদ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের কারাগারে এখনো প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি রয়েছেন। তাদের বিষয়ে সরকার কাজ করছে। সম্প্রতি দেশটিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এরই মধ্যে সৌদি রাষ্ট্রদূতকে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার সকাল ৮টা ১২ মিনিটের দিকে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত শাহেদ আহম্মদের মরদেহ ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে তা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে শাহেদসহ ১৪ জন নিহত হন। শাহেদের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তিনি সৌদি আরবের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে জেদ্দা প্রকল্পে প্লাম্বার হিসেবে কাজ করতেন। দেশটিতে তাঁর বৈধ কাজের অনুমতিপত্র ছিল।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
নিজস্ব প্রতিবেদক
Friday, 23 October, 2026
ঢাকা-দাম্মাম ফ্লাইট চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 22 October, 2026
রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫১৮
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 21 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up