Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, সবচেয়ে দূষিত লাহোর
Published : Monday, 9 November, 2026 at 12:00 PM

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, ছবিঃ সংগৃহীত

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, ছবিঃ সংগৃহীত

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টায় শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ১৫৭, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। একই সময়ে ৪৪৮ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

তালিকায় ১৮৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। দেশটির রাজধানী দিল্লি ১৮০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। এ ছাড়া ১৭২ স্কোর নিয়ে বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভো চতুর্থ এবং ১৬৫ স্কোর নিয়ে মঙ্গোলিয়ার উলানবাতার পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) মূলত কোনো এলাকার বাতাস কতটা দূষিত, তা পরিমাপ করে। এই সূচকের মাধ্যমে বায়ুদূষণের মাত্রা এবং এর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া হয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বায়ুদূষণ সব বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে শিশু, প্রবীণ, অন্তঃসত্ত্বা নারী এবং শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিরা এর কারণে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন।

বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণে পাঁচ ধরনের দূষণকারী উপাদান বিবেচনা করা হয়। এগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।

পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের ২০১৯ সালের মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাকে চিহ্নিত করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। বিশ্বে প্রতিবছর বায়ুদূষণজনিত কারণে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
নিজস্ব প্রতিবেদক
Monday, 9 November, 2026
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ
নিজস্ব প্রতিবেদক
Monday, 9 November, 2026
পঞ্চগড়ে ১৫ ডিগ্রিতে তাপমাত্রার পারদ
পঞ্চগড় প্রতিনিধি
Monday, 9 November, 2026
ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’
নিজস্ব প্রতিবেদক
Saturday, 7 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up