Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
Published : Wednesday, 11 November, 2026 at 2:32 PM

বিজিবি মোতায়েন, ছবিঃ সংগৃহীত

বিজিবি মোতায়েন, ছবিঃ সংগৃহীত

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মিরপুরে ১ প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে ২ প্লাটুন, জিরানীতে ২ প্লাটুন, আশুলিয়ায় ৯ প্লাটুন এবং জামগড়ায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এ ছাড়া গাজীপুরের চন্দ্রায় ১ প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় ২ প্লাটুন, মৌচাকে ১ প্লাটুন, আমবাগ-কাটায় ১ প্লাটুন, কাশিমপুরে ১ প্লাটুন, নাওজোরে ১ প্লাটুন, ভোগড়া বাইপাসে ১ প্লাটুন, গাছায় ১ প্লাটুন এবং সালনায় ১ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় ২ প্লাটুন, জালকুড়িতে ২ প্লাটুন, বিসিক শিল্পনগরীতে ১ প্লাটুন, চাষাড়া মোড়ে ১ প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানায়, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

এদিকে, বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে তদারকির মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় রাখা হচ্ছে।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ মোতায়েন ও তৎপরতা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ফের কমলো স্বর্ণের দাম, ভরি কত
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 11 November, 2026
স্বর্ণের দাম কমে যত টাকায় বিক্রি হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক
Monday, 9 November, 2026
তিন দফা বাড়ার পর কমল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Friday, 6 November, 2026
বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 6 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up