Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
Published : Wednesday, 11 November, 2026 at 12:49 PM

ভোরের হালকা কুয়াশা, ছবিঃ সংগৃহীত

ভোরের হালকা কুয়াশা, ছবিঃ সংগৃহীত

ভোরের হালকা কুয়াশা, ঘাসের ডগায় শিশির আর ঝিরঝিরে ঠান্ডা বাতাসে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। তবে এখনো পুরোপুরি জেঁকে বসেনি শীত। বিশেষ করে রাজধানী ঢাকায় রাতের দিকে কিছুটা ঠান্ডা অনুভূত হলেও দিনের তাপমাত্রা এখনো তুলনামূলক বেশি। আবহাওয়া অধিদপ্তর বলছে, ডিসেম্বর থেকে শীতের তীব্রতা বাড়তে পারে। এ মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রাজধানীর বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে হেমন্তের হিমেল হাওয়ার প্রভাব কিছুটা বেশি অনুভূত হচ্ছে। তবে ঢাকায় এখনো শীতের আমেজ মূলত রাতেই সীমাবদ্ধ। দিনের বেলায় মৃদু ঠান্ডা বাতাস বইলেও ভোরে হালকা কুয়াশা ও ঘাসের ডগায় জমে থাকা শিশির জানান দিচ্ছে শীতের আগমনের কথা।

বুধবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। পাশাপাশি কমতে শুরু করেছে রোদের তীব্রতা।

আবহাওয়াবিদরা বলছেন, ভৌগোলিক অবস্থানের কারণে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব আগে অনুভূত হচ্ছে। তবে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে এ বছর অনুভূত তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে।

এদিকে ইট-পাথরের নগরী ঢাকায় এখনো শীতের উপস্থিতি তেমন জোরালো নয়। রাতে কিছুটা ঠান্ডা বাতাস অনুভূত হলেও দিনের বেলায় তাপমাত্রা থাকছে তুলনামূলক বেশি। তবে ঢাকাসহ কয়েকটি বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে বুধবার সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং দেশের অন্য ছয় বিভাগের বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে ডিসেম্বর থেকে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এ মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 11 November, 2026
আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
নিজস্ব প্রতিবেদক
Monday, 9 November, 2026
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ
নিজস্ব প্রতিবেদক
Monday, 9 November, 2026
পঞ্চগড়ে ১৫ ডিগ্রিতে তাপমাত্রার পারদ
পঞ্চগড় প্রতিনিধি
Monday, 9 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up