Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দেশে ডেঙ্গুতে মৃত্যু পাঁচশ ছাড়িয়েছে
Published : Monday, 16 November, 2026 at 5:25 PM

এডিস মশা, ছবিঃ সংগৃহীত

এডিস মশা, ছবিঃ সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৫৯৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০২ জনে।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনের তথ্য অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৬৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৯১, খুলনায় ২০১, বরিশালে ১৮৫, রাজশাহীতে ১৪০, রংপুরে ৭১, ময়মনসিংহে ৬১ এবং সিলেট বিভাগে ১১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ৬৪ হাজার ১০৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৫৭ হাজার ৯৮৮ জন।

এদিকে, চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনেই ডেঙ্গুতে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত অক্টোবরে এ রোগে সর্বোচ্চ ১৭৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছিল। বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দেশে ডেঙ্গুতে মৃত্যু পাঁচশ ছাড়িয়েছে
নিজস্ব প্রতিবেদক
Monday, 16 November, 2026
ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, পাঁচশ ছুঁইছুঁই
নিজস্ব প্রতিবেদক
Sunday, 15 November, 2026
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 15 November, 2026
বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘন্টায় মৃত্যু আরও ২
নিজস্ব প্রতিবেদক
Saturday, 14 November, 2026
ডেঙ্গুতে মৃত্যু আরও ৩, হাসপাতালে ১৯৬০
নিজস্ব প্রতিবেদক
Thursday, 12 November, 2026
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 12 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up