ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০০
Published : Wednesday, 11 November, 2026 at 5:21 PM

ডেঙ্গুতে আক্রান্ত রোগী, ছবিঃ সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯০০ জন।
বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৭৮ জন মারা গেছেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৬৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া সবাই ঢাকা বিভাগের।
দেশসংবাদ/এনএস