Published : Tuesday, 17 November, 2026 at 10:33 AM
সাবেক মেয়র সাঈদ খোকন, ছবিঃ সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে এসআরবি-০১।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর সাঈদ খোকনকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে এসআরবি সূত্র।