Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
Published : Wednesday, 18 November, 2026 at 12:56 PM

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছবিঃ সংগৃহীত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এ সংবাদ যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে রিপোর্টার ও ফটোসাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 18 November, 2026
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 25 October, 2026
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 20 October, 2026
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 7 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up