Published : Wednesday, 18 November, 2026 at 10:42 AM
মহাখালীর বস্তিতে আগুন, ছবিঃ সংগৃহীত
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর আসে। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ করতে সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩টি, বাড়িধারার ২টি ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।