Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সোহরাওয়ার্দী উদ্যানে হবে বিএনপির মহাসমাবেশ
Published : Friday, 27 November, 2026 at 5:15 PM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ছবিঃ সংগৃহীত

আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)। মহাসমাবেশে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি থাকবেন।

আজ শুক্রবার দুপুরে বিএনপি কার্যালয়ের যৌথসভা শেষে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে মহাসমাবেশের তারিখ ঘোষণা করা হলেও আজ স্থান ঘোষণা করা হলো।

রিজভী জানান, বিএনপির মাসব্যাপী যৌথসভার উদ্‌বোধনী কর্মসূচির অংশ হিসেবেই এই মহাসমাবেশ হবে। এতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা।

ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ১ ডিসেম্বর বেলা ২টা থেকে মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

যৌথসভায় শীর্ষ নেতাদের মধ্যে আরো ছিলেন–স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
খুলনা প্রতিনিধি
Friday, 13 November, 2026
নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 7 November, 2026
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 26 October, 2026
প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 19 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up