Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫১
Published : Friday, 27 November, 2026 at 4:59 PM

হাসপাতালে হামে আক্রান্ত শিশু, ছবিঃ সংগৃহীত

হাসপাতালে হামে আক্রান্ত শিশু, ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫১ জন।

শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন, সিলেট বিভাগে তিনজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৮ জনে। এদের মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬২ হাজার ৮০৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৮ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৫৪ জনে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত হাম সন্দেহে দুই লাখ ৩৫ হাজার ৪৮২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ২৬ হাজার ৪৪০ জন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হাম উপসর্গে আরও ৮ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 26 November, 2026
ডেঙ্গুতে ঝরল আরও ২ প্রাণ, মৃত্যু বেড়ে ৫২৬
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 25 November, 2026
হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 24 November, 2026
৮ মাস পর হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন আজ
নিজস্ব প্রতিবেদক
Monday, 23 November, 2026
হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 22 November, 2026
হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২৭০
নিজস্ব প্রতিবেদক
Friday, 20 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up