Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত
Published : Friday, 3 January, 2025 at 12:03 PM

শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত

শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত

শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। একইসাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা জানানো হয়। এরপর রাতে বিএনপির অফিসিয়াল পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে, গেল বছরের ৪ নভেম্বর (সোমবার) বিকেলে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত ওই কমিটিতে আহ্বায়ক করা হয় বিলুপ্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব করা হয় আব্দুল আওয়াল চৌধুরীকে। ২ জানুয়ারির ঘোষণা অনুযায়ী এ কমিটির কার্যক্রম স্থগিত করা হলো।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 September, 2026
বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up