Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
তিউনিসিয়ায় নৌকা ডুবে ২৭ জনের মৃত্যু
Published : Friday, 3 January, 2025 at 4:04 PM

ঘটনায় আরো ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে

ঘটনায় আরো ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে

তিউনিসিয়ার উপকূলে অভিবাসী নৌকাডুবির ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (০১ জানুয়ারি) এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বৃহস্পতিবার হয়, তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের আলতায়া থেকে তিন মাইল দূরে দুইটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের এক কর্মকর্তা জানান, ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি রাতে নৌকা দুটি যাত্রা শুরু করে। নৌকার সব যাত্রী অবৈধভাবে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলো। যাত্রীরা সবাই সব-সাহারা আফ্রিকার দেশের নাগরিক।

ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ভূমধ্যসাগরে ২ হাজার ২০০ জনেরও বেশি লোক মারা গেছে। আফ্রিকান অধিবাসীদের অবৈধভাবে ইউরোপে পৌঁছাতে দালালরা তিউনিসিয়ার এই মূল পয়েন্টকে ব্যবহার করে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 7 September, 2026
নাইজেরিয়ায় বিষাক্ত গ্যাসে ৪৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 4 September, 2026
আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 27 August, 2026
গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up