Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ভুল ব্যক্তি ফিফার নেতৃত্বে; ব্রিটিশ প্রধানমন্ত্রী
Published : Friday, 31 July, 2026 at 8:37 PM

ইনফান্তিনো, ছবি: সংগৃহীত

ইনফান্তিনো, ছবি: সংগৃহীত

বিশ্বকাপের অংশীদারি বিক্রি করতে চেয়ে ফিফার প্রস্তাবে ফুঁসে উঠেছে গোটা ফুটবল বিশ্ব। প্রস্তাবটির তীব্র নিন্দা জানিয়ে নাকোচ করে দিয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার ফুটবল সংস্থা। ক্রমবর্ধমান সমালোচনার মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, ফিফার নেতৃত্ব দেওয়া ইনফান্তিনো হচ্ছে ‘ভুল ব্যক্তি’। অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। 

ফিফা বিশ্বকাপের অংশীদারি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনার পর এই তীব্র সমালোচনা ও রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। 

প্রস্তাবটি প্রথম ঘোষণার পরই সমালোচনা করেছিলেন বার্নহ্যাম। শুক্রবার (৩১ জুলাই) শেফিল্ডে একটি কমিউনিটি সেন্টার পরিদর্শনকালে ফিফার এই প্রস্তাবকে একটি অগ্রহণযোগ্য ও আপত্তিকর পরামর্শ বলে অভিহিত করেন নবনিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

ফুটবলপ্রেমী হিসেবে পরিচিত বার্নহ্যাম বলেন, ‘ফুটবল কোনো বিনিয়োগকারীদের সম্পত্তি নয়, এটি সমর্থকদের। এই ধরনের একটি পরিকল্পনা টেবিলে নিয়ে আসাই প্রমাণ করে যে ইনফান্তিনো এই পদের জন্য সম্পূর্ণ অযোগ্য।’

ইউরোপ এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের সংগঠনগুলোর প্রতি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ‘সংহতির প্রকাশ’ জানানোর কয়েক ঘণ্টা পর বার্নহ্যাম এ কথা বলেন। সূত্র: বিবিসি 

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 11 September, 2026
কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 7 September, 2026
নাইজেরিয়ায় বিষাক্ত গ্যাসে ৪৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 4 September, 2026
আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 27 August, 2026
গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up