Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে নিহত ৩০ ■ বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস ■ হালাল পণ্যের মান সনদ দেবে ধর্ম মন্ত্রণালয় ■  আলোচিত নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ ■ এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন শিক্ষকরা ■ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ■ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন পাঁচ কর্মকর্তা ...
গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে নিহত ৩০
Published : Monday, 24 August, 2026 at 12:08 PM

গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত

গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত

গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। বিবিসি এ খবর প্রকাশ করেছে।

রোববার রাতভর ভারী বৃষ্টির পর স্থানীয় সময় রাত ২টার দিকে দার-এস-সালাম এলাকার একটি বড় বর্জ্য ফেলার স্থানে এ দুর্ঘটনা ঘটে। আবর্জনার বিশাল স্তূপ ধসে আশপাশের কয়েকটি বাড়ির ওপর পড়ে।

ধসের পর ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির সরকার।

নিখোঁজদের উদ্ধারে সামরিক বাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। উদ্ধারকারীরা খননযন্ত্র দিয়ে আবর্জনার স্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান চালাচ্ছেন। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদেরও ভিড় করতে দেখা গেছে।

স্থানীয় এক নারী জানিয়েছেন, এই দুর্ঘটনায় তার পাঁচ সন্তান মারা গেছে। এলাকার নেতা লানসিনে সিল্লা বলেন, এখন পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার অভিযান তদারক করছেন গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ।

এই বর্জ্য ফেলার স্থানটিতে এর আগেও প্রাণঘাতী ধসের ঘটনা ঘটেছে। ২০১৭ সালে একই স্থানে আবর্জনার স্তূপ ধসে ১০ জন নিহত হয়েছিলেন।

সূত্র: বিবিসি

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 24 August, 2026
আল-ফাশির দখলে নিয়ে যুদ্ধাপরাধ করছে আরএসএফ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 November, 2025
জেন-জি বিক্ষোভে মাদাগাস্কারের সরকার পতন
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 30 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up