Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১২
Published : Thursday, 27 August, 2026 at 8:26 PM

আলজেরিয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন দমকলকর্মীরা, ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন দমকলকর্মীরা, ছবি: সংগৃহীত

আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৪ জন। আগুনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার কয়েক ডজন পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

গত বুধবার (২৬ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ এ তথ্য জানিয়ে বলেন, জিজেল প্রদেশে পাঁচজন, বেজাইয়া প্রদেশে চারজন এবং তিজি ওজু প্রদেশে তিনজন মারা গেছেন। খবর আল জাজিরার।

এসময় বেজাইয়া প্রদেশের একটি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে ৫৪ জন দগ্ধ মানুষের চিকিৎসা চলছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

স্বরাষ্ট্রমন্ত্রী সায়ুদ বলেন, বুধবার দেশটির সিভিল প্রোটেকশন দলগুলো মোট ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করেছে। এর মধ্যে বেজাইয়া প্রদেশেই ঘটেছে ৩৬টি, যার ১৮টি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

স্কিকদা, এল তারফ, বুইরা, তিজি ওজু ও তেবেসা প্রদেশের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে বেজাইয়ায় এখনও ১৮টি এলাকায় আগুন জ্বলছে। জিজেল প্রদেশের ১২টি পৌরসভাতেও আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন দমকলকর্মীরা।

সায়ুদ আরও জানান, আগুন থেকে বাঁচতে অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে বাসিন্দারা একটি পোস্ট অফিসে আশ্রয় নিয়েছেন। এদিকে আলজেরিয়া ও প্রতিবেশী তিউনিসিয়ায় বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে। গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের ঝুঁকি বেড়েছে।

আলজেরিয়ায় প্রতি বছর গ্রীষ্মকালে বড় ধরনের দাবানল দেখা যায়। সাম্প্রতিক বছরগুলোতে তীব্র গরম, খরা ও প্রবল বাতাসের কারণে এসব আগুন আরও ভয়াবহ হয়ে উঠছে। সূত্র: আল জাজিরা 

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 27 August, 2026
গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 24 August, 2026
আল-ফাশির দখলে নিয়ে যুদ্ধাপরাধ করছে আরএসএফ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up