Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
বাংলাদেশে প্রবেশের সময় আটক ১০
Published : Thursday, 9 January, 2025 at 10:52 PM

বাংলাদেশে প্রবেশের সময় আটক ১০

বাংলাদেশে প্রবেশের সময় আটক ১০

ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় সাতক্ষীরার কলারোয় সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে কলারোয়া উপজেলার সুলতানপুর বিওপির পোতাপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই বাংলাদেশী।

আটক ব্যক্তিরা হলেন- লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রুমা আক্তার (২৫), বরিশাল জেলার হিজলা থানার ময়না বেগম(২৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার শারমিন বেগম (৩০), সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাধাপুর গ্রামের হালিমা বেগম (২৬), সদর উপজেলার বাকাল এলাকার মনিরা বিবি (২৬), এদের সঙ্গে পাঁচজন শিশু রয়েছে। 

বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক সাংবাদিকদের কাছে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন, ছয় মাস আগে আটক ব্যক্তিরা চাকুরি এবং অন্যান্য কাজের উদ্দেশে পাসপোর্ট ছাড়া সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যান। 

বৃহস্পতিবার ভোরে তারা বাংলাদেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
দফায় দফায় সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর
বরিশাল প্রতিনিধি
Saturday, 15 November, 2025
ইলিশ কিনতে গিয়ে নদীতে ঝাঁপ, যুবকের মরদেহ উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি
Tuesday, 14 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up