Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
Published : Tuesday, 22 July, 2025 at 8:32 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের হতাহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রদান ও গভীর রাতে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে বরিশাল শিক্ষা বোর্ড এবং এর সামনের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা থেকে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূর-দূরান্তের যাত্রীরা। শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৩টার দিকে সড়কের কিছু অংশ ছাড়লেও কিছুক্ষণ পর পুনরায় সড়ক আটকে দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৬টায়ও শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছিলেন।

আন্দোলনরত শিক্ষার্থী সাকিবুল ইসলাম বলেন, আমরা ন্যায্য দাবি নিয়ে এসেছি। যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া হবে না ততক্ষণ আমরা সড়ক ছাড়বো না। আমরা দেখেছি কীভাবে মাইলস্টোনে শিশুরা মারা গেছে। সেখানে কতজন নিহত হয়েছে তার সঠিক তথ্য দিচ্ছে না সরকার। আমরা আরও দেখেছি এইচএসসি পরীক্ষা নিয়ে ছলচাতুরি করছে। যেখানে সারা দেশ শোকে স্তব্ধ সেখানে শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে ইঁদুর বিড়াল খেলছেন।

শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, সরকারের আচরণও ফ্যাসিস্টের মতো হয়ে গেছে। কোনো কিছু বললেই পুলিশ, আর্মি পাঠায়। আমরা বলতে চাই হাসিনা দানব শিক্ষার্থীদের সাথে পারেনি। আর আপনাকে আমরা বসিয়েছি। আমাদেরকে ভুল বুঝানোর চেষ্টা করা উচিত না।

তিনি বলেন, সাড়ে ৩টার দিকে আমরা সড়ক ছেড়ে দিয়েছিলাম। কিন্তু দেখলাম ঢাকায় ছাত্রদের ওপর হাত তোলা হয়েছে। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। শিক্ষা উপদেষ্টাকে চলে যেতে হবে। মাইলস্টোনে নিহত-আহতদের নির্ভুল তালিকা দিতে হবে। শিক্ষকদের গায়ে হাত তোলা সেনা সদস্যদের ক্ষমা চাইতে হবে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পুরোনো বিমান বাতিল করতে হবে। সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত সড়ক ছাড়বো না।

এর আগে দুপুরে বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, পরীক্ষার বিষয়ে তারাও গভীর রাতে নোটিশ পেয়েছেন। নোটিশ পাওয়ার পর পরই সব কলেজে জানিয়ে দিয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, জনভোগান্তির কথা চিন্তা করে সড়কে অবস্থানকারী শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছি। পুলিশ নথুল্লাবাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
দফায় দফায় সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর
বরিশাল প্রতিনিধি
Saturday, 15 November, 2025
ইলিশ কিনতে গিয়ে নদীতে ঝাঁপ, যুবকের মরদেহ উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি
Tuesday, 14 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up