Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
২৪–এর ঘোষণাপত্রে হাসিনার বিচার দেখতে চায় জনগণ
Published : Friday, 10 January, 2025 at 6:27 PM, Update: 10.01.2025 6:29:11 PM

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম

গত ১৫ বছর ধরে বাংলাদেশের জনগণ একটি নজিরবিহীন ফ্যাসিবাদী ও মাফিয়া শাসনের অধীনে চরম জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিল বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১০ জানুয়ারি) ভোলা শহরে লিফলেট বিতরণকালে ইলিশ ফোয়ারা চত্বরে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম বলেন, বাংলার মানুষ হাতে হাত রেখে বাংলার মাটি থেকে স্বৈরাচার হাসিনা সরকারকে লড়াই করে বিদায় করেছে। সেজন্য ২৪–এর অভ্যুত্থানের ঘোষণাপত্রে সবার আগে স্বৈরাচারী খুনি হাসিনার বিচার দেখতে চায় বাংলার জনগণ।

এসময় সারজিস আলম আরও বলেন, ঘোষণাপত্রে প্রত্যেকটি জেলা ও উপজেলার শ্রমিক ও মেহনতী মানুষের আত্মত্যাগের কথা তুলে ধরতে হবে। যেন  সকল শহীদের নাম আসে; গুটি কয়েকজনের  নয়।

এর আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনমত তৈরিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগের অংশ হিসেবে ভোলা সদর রোড ও বাংলা স্কুল মোড়ে লিফলেট বিতরণ করেন সারজিস। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভোলায় নিহত শহীদ জসিম উদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সহানুভূতি জানান এবং কবর জিয়ারত করেন।

এসব কর্মসূচিতে সারজিস আলমের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভোলার সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিল।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up