Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বেনাপোলে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক
Published : Thursday, 16 January, 2025 at 6:24 AM

বেনাপোলে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

বেনাপোলে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিজিবির যশোরস্থ ৪৯ ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়।

সভায় বাংলাদেশ ও ভারত সীমান্তে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। 

সভায় বিজিবির পক্ষে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। অন্যদিকে বিএসএফের কোলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।  

বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মো. খসরু রায়হান জানান, সমন্বয় সভায় বাংলাদেশ-ভারত সীমান্তে যেকোন ধরণের প্রাণহানির ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়েছে। 

এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ পারাপার রোধ এবং উভয় দেশের মধ্যে স্বর্ণসহ সব ধরণের পণ্য চোরাচালান বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও বিজিবি-বিএসএফ কর্মকর্তারা একমত হন।

বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক মো. খসরু রায়হান আরও জানান, ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে আরও বেশি তৎপরতা ও কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য সমন্বয় সভায় বিএসএফের প্রতি জোরালো আহবান জানানো হয়।

সমন্বয় সভায় ‘বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি-১৯৭৫’ এবং ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা’র আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্তে উদ্ভুত যেকোন সমস্যা দ্রুততম সময়ে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন দুই দেশের কর্মকর্তারা।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
Saturday, 5 September, 2026
 সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ঝিনাইদহ প্রতিনিধি
Tuesday, 4 August, 2026
ঝিনাইদহের নলডাঙ্গায় একাধিক মন্দিরে চুরি
ঝিনাইদহ প্রতিনিধি
Thursday, 25 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up