Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
৬ মাস ধরে কাদায় বাঁধা ৪ মহিষ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
Published : Monday, 17 August, 2026 at 8:38 PM

বুকসমান কাদায় বেঁধে রাখা চারটি মহিষ, ছবি: সংগৃহীত

বুকসমান কাদায় বেঁধে রাখা চারটি মহিষ, ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় বেঁধে রাখা চারটি মহিষ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হলে বিষয়টি মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের নজরে আসে। পরে তার হস্তক্ষেপে মহিষগুলোকে উদ্ধার করে নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়। স্থানীয়রা জানায়, উপজেলার স্বরূপপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামে আব্দুল আলিম ৬ মাস ধরে বুকসমান কাদায় মহিষগুলো বেঁধে রেখেছিলেন। সেখানে মহিষগুলোকে খাবার খেতে হতো, এমনকি ঘুমাতেও হতো। 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন অস্বাভাবিক ও কষ্টকর পরিবেশে থাকার কারণে মহিষগুলোর অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। মহিষগুলোকে কাদা থেকে তুলে নিরাপদ স্থানে রাখার অনুরোধ করলেও আলিম তা শোনেননি। পরে স্থানীয় গণমাধ্যমকর্মী আব্দুর রাজ্জাক ও আব্দুর রহিম মহিষগুলোর দুর্দশার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। ভিডিওটি মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের নজরে এলে মহিষগুলো উদ্ধারের উদ্যোগ নেন তিনি। স্থানীয় পশুপ্রেমী নাজমুল হোসেন বলেন, প্রাণীরা মানুষের মতো নিজেদের কষ্টের কথা বলতে পারে না।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
Saturday, 5 September, 2026
 সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ঝিনাইদহ প্রতিনিধি
Tuesday, 4 August, 2026
ঝিনাইদহের নলডাঙ্গায় একাধিক মন্দিরে চুরি
ঝিনাইদহ প্রতিনিধি
Thursday, 25 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up