Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
Published : Friday, 17 January, 2025 at 10:25 AM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। গুমতী সেতুর ঢালে ট্রাক বিকল হওয়ার দীর্ঘক্ষণ যানজটে আটকে ও ধীরগতিতে গাড়ি চলায় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় গুমতী সেতুর ঢালে কুমিল্লাগামী একটি ট্রাক বিকল হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়। ট্রাকটি সরিয়ে নেয়া কাজ চলছে। তাই সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, সকালে গুমতী সেতুর ঢালে কুমিল্লাগামী একটি ট্রাক বিকল হওয়া কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে, ছুটির দিন হওয়ায় আজ এই সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ বেশি। মহাসড়ক থেকে গাড়ি সরানোর কাজ চলছে। এর জেরে ধীরগতিতে যানবাহন চলছে। শিগগির যান চলাচল স্বাভাবিক হবে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
এখনও ফাঁকা পূর্বাচল বাস ডিপো
নিজস্ব প্রতিবেদক
Thursday, 30 July, 2026
ট্রেনের ইঞ্জিনে আগুন, রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 November, 2025
মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 November, 2025
সব রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
Monday, 27 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up