Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
সীমান্ত থেকে নিয়ে যাওয়া কৃষককে ফেরত দিল বিএসএফ
Published : Friday, 24 January, 2025 at 7:29 PM, Update: 24.01.2025 8:22:27 PM

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকে কৃষক আল আমিনকে হস্তান্তর

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকে কৃষক আল আমিনকে হস্তান্তর

দিনাজপুরের সীমান্ত থেকে আটক করার ৭ ঘণ্টা পর বাংলাদেশি কৃষক আল আমিনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় দ্বীপনগর নো ম্যানস ল্যান্ডে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়।

এর আগে, একই দিন সকাল ১০টায় বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্ত থেকে আল আমিনকে ধরে নিয়ে যায় বিএসএফ।
 
বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম জানান, ভুল বোঝাবুঝির কারণেই বিএসএফ আল আমিনকে আটক করে।
 
স্থানীয়রা জানান, বিরল উপজেলার দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্য রেখার ৩২৩ নং পিলারের পাশে নিজের জমিতে কাজ করছিলেন আল আমিন। এ সময় ছয় থেকে সাত জন বিএসএফ সদস্য এসে তাকে জোর করে ধরে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বিষয়টি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের জানান।
 
বিজিবি সূত্রে জানা যায়, পাঁচ জন বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশের সময় আল আমিন তাদের সহায়তা করেছে বলে বিএসএফ অভিযোগ আনে। তবে এলাকাবাসী বলছেন, আল আমিন জমিতে কাজ করার সময় তাকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
আল আমিনের মা অভিযোগ করে বলেন, আমার ছেলে জমিতে কাজ করছিল, তখনই বিএসএফ জোর করে ধরে নিয়ে যায়।
 
সীমান্তে শান্তি ও নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় সচেষ্ট বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম।
 
পতাকা বৈঠকে নেতৃত্ব দেন ৯০ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী বিপেন কুমার এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 7 October, 2025
নিরাপদে আছেন নেপালে আটকেপড়া বাংলাদেশিরা
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 10 September, 2025
দুই বাংলাদেশি নারীকে ফেরত দিলো বিএসএফ
ফেনী প্রতিনিধি
Thursday, 4 September, 2025
চার দিনে ৪৬ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
কক্সবাজার প্রতিনিধি
Thursday, 28 August, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up