Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র
Published : Wednesday, 26 August, 2026 at 8:33 PM

দক্ষিণ কোরিয়ার ভিসা, ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার ভিসা, ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় আলাদা ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে চালু হবে নতুন এ কেন্দ্র। এর সঙ্গে সাধারণ ভিসা ও পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত আবেদনের প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন কেন্দ্র চালুর পর সাধারণ ভিসা এবং পাসপোর্ট সংগ্রহ সংক্রান্ত আবেদনগুলো শুধুমাত্র এই কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে।

যদিও কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। কূটনৈতিক নোটের মাধ্যমে এসব ভিসার জন্য পাসপোর্ট গ্রহণ ও ভিসা ইস্যুর কাজ সরাসরি দূতাবাস পরিচালনা করবে। নতুন কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অবস্থিত হবে-২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।

দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন কেন্দ্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি এবং কবে থেকে করা যাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৭ আগস্ট পৃথকভাবে জানানো হবে। এদিকে নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবাগুলো আগের মতোই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাওয়া যাবে।

ভিসা সেন্টার চালুর সময়সূচি, কার্যক্রমের সময়, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নিয়ম, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং কেন্দ্র পরিচালনা সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

দক্ষিণ কোরিয়ার ভিসার জন্য আবেদন করতে আগ্রহীদের নতুন ভিসা আবেদন কেন্দ্রসংক্রান্ত পরবর্তী ঘোষণাগুলো নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস বলছে, নতুন ভিসা আবেদন কেন্দ্র চালুর মাধ্যমে আবেদনকারীদের ভোগান্তি কমানোর পাশাপাশি আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকর ভিসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। সূত্র: ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাস 

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up