Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ধর্ম উপদেষ্টা বলেছেন
যাকাত সঠিক বণ্টন হলে দেশে ভিক্ষুক থাকবে না
Published : Saturday, 25 January, 2025 at 10:58 PM, Update: 26.01.2025 12:34:22 AM

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

যাকাতের সঠিক বণ্টন নিশ্চিত করা গেলে ১০ বছরের মধ্যে দেশে ভিক্ষুক থাকবে না বলেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আহলে সুন্নাত উলামা পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) মহাসম্মেলনে গিয়ে তিনি এ কথা বলেছেন।

শনিবার (২৫ জানুয়ারি) বাদ মাগরিব শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের সভাপতি মাওলানা মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে রেলওয়ে পার্কিংয়ে মহাসম্মেলনে আল্লামা নূরুল ইসলাম ওলীপুরীসহ দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামের পাঁচ স্তম্ভের একটি জাকাত। এটি ধনীদের কাছ থেকে গরিবের পাওনা। হাজার হাজার কোটি টাকার যাকাত দেওয়া হলেও তা সঠিকভাবে গরিবের কাছে পৌঁছায় না।

তিনি বলেন, একটি সমাজ গঠনে ইমাম, মুয়াজ্জিন, খতিবগণ যথাযথ ভূমিকা পালন করেন। তারা ভালো না থাকলে সমাজ ভালো থাকবে না। তাই তাদের বেতন কাঠামো তৈরি করা হচ্ছে। ইমামদের দুটি উৎসব বোনাস প্রদানে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ইমামদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন পরিকল্পনা করার কাজ চলমান রয়েছে। যে সকল ইমাম, মুয়াজ্জিন প্রশিক্ষণ নিয়েছেন অথবা নিচ্ছেন, তারা ইমামতির পাশাপাশি যাতে ছোট ব্যবসা (কুটির শিল্প, মৎস্য চাষ, খেতখামার, কবুতর পালন অথবা কোয়েল পাখি পালন) করে স্বাবলম্বী হতে পারেন, এ জন্য বিনাসুদে আমরা তাদের ঋণ দিচ্ছি। আপনি সামান্য পুঁজি নেবেন, আমরা সামান্য পুঁজি দেবো; ইমামতির পাশাপাশি ব্যবসা করে স্বাবলম্বী হবেন, এতে লজ্জার কিছু নেই।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
দেশে ডলার সংকট নেই
নিজস্ব প্রতিবেদক
Saturday, 29 November, 2025
লটারিতে ৬৪ জেলার এসপি রদবদল
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
গণভোট অধ্যাদেশ জারি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up