Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
জ্বালানি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণ, নিহত ১৮
Published : Monday, 27 January, 2025 at 12:13 PM, Update: 27.01.2025 12:18:11 PM

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৫ জানুয়ারি) নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এনুগু প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা। মাত্র এক সপ্তাহ আগে দেশটিতে একই ধরনের আরেকটি ঘটনায় প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছিলেন।

ফেডারেল রোড সেফটি কর্পসের মুখপাত্র ওলুসেগুন ওগুংবেমাইড এক বিবৃতিতে বলেছেন, রাস্তায় চলার একপর্যায়ে ট্যাংকারটির ব্রেক ফেল হয়ে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্যাংকারটি এক্সপ্রেসওয়েতে সামনে থাকা বেশ কিছু যানবাহনের মধ্যে বিধ্বস্ত হয়।

তিনি বলেন, এই ঘটনায় আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে যারা সুস্থ রয়েছেন। 

ওগুংবেমাইড বলেছেন, ‘দুর্ভাগ্যবশত বিস্ফোরণের পর আগুনে পুড়ে নিহত ১৮জন এত বেশি দগ্ধ হয়েছেন যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। ’

প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। প্রায় সময়ই রাস্তার খারাপ অবস্থা এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 7 September, 2026
নাইজেরিয়ায় বিষাক্ত গ্যাসে ৪৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 4 September, 2026
আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 27 August, 2026
গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up