Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়
Published : Wednesday, 29 January, 2025 at 5:06 PM

সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়

সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়

সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি জানিয়েছে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি কর ফাঁকি রোধ ও রাজনৈতিক সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় ।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে ধানমন্ডির সিপিডির কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ অর্থনীতি ২০২৪-২৫: প্রথম অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এমনটা জানানো হয়।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জানান, জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার কয়েকটি খাতভিত্তিক সংস্কারমূলক কর্মসূচিসহ বেশকিছু অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। তবে জনগণের জীবনে ও ব্যবসা-বাণিজ্যে স্বস্তি আনার মতো উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। চাঁদাবাজি বন্ধ করতে না পারায় নিত্যপণ্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার।

তবে বৈদেশিক মুদ্রা আহরণে আমদানি-রফতানিতে ইতিবাচক পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, রেমিট্যান্সের গতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। তবে ইতিবাচক এই ধারা কতদিন থাকবে তা নিয়ে শঙ্কা রয়েছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ল তেলের দাম
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 25 July, 2026
জাহাজের জট কমাতে চায় বন্দর কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 3 August, 2025
বাড়লো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up