Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
জাহাজের জট কমাতে চায় বন্দর কর্তৃপক্ষ
Published : Sunday, 3 August, 2025 at 11:42 PM

জাহাজের জট কমাতে চায় বন্দর কর্তৃপক্ষ

জাহাজের জট কমাতে চায় বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দরে জাহাজজট কমাতে চলাচলরত জাহাজের সংখ্যা ১৫টি কমানোর উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ জন্য শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনকে চিঠিও দেওয়া হয়েছে।

শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা বলছে, দুর্যোগের সময় ছাড়া কোনো বন্দরে চলাচলরত জাহাজের সংখ্যা কমানোর জন্য পদক্ষেপ নেওয়ার নজির বিশ্বে নেই। বরং বিশ্বের নানা বন্দর বা কনটেইনার টার্মিনালগুলোতে যাতে জাহাজ ভেড়ানো হয় সে জন্য শিপিং কোম্পানিগুলোকে উৎসাহ দেওয়া হয়। চট্টগ্রাম বন্দরে হচ্ছে উলটো। 

জট কমানোর বিষয়টি বন্দরের দক্ষতার ওপর নির্ভর করে। জাহাজজট ও ইয়ার্ডে পড়ে থাকা কন্টেইনারের পরিমাণ কমাতে চলাচলকারী জাহাজের সংখ্যা না কমিয়ে অন্য উপায় বের করা উচিত।

বন্দর কর্মকর্তারা বলছেন, জাহাজজটের কারণে বহির্বিশ্বে চট্টগ্রাম বন্দরের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, চট্টগ্রাম বন্দরের পথে এখন ১১৮টি কনটেইনার জাহাজ নিয়মিত চলাচলের অনুমোদন রয়েছে। বন্দর থেকে সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও চীনের বিভিন্ন বন্দরে এসব জাহাজ চলাচল করে।

২০ জুলাই বন্দরের এক সভায় বন্দরের পথে চলাচলরত ১৫টি জাহাজ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যে ১৫টি জাহাজ কমানো হবে তার তালিকা শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনকে নিজ উদ্যোগে বন্দরকে দেওয়ার জন্য বলা হয় ওই সভায়। 

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ল তেলের দাম
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 25 July, 2026
জাহাজের জট কমাতে চায় বন্দর কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 3 August, 2025
বাড়লো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up