Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
এক কেজি আটা কিনতে লাগছে ২৫ হাজার টাকার বেশি
Published : Sunday, 3 August, 2025 at 11:20 PM

এক কেজি আটা কিনতে লাগছে ২৫ হাজার টাকার বেশি

এক কেজি আটা কিনতে লাগছে ২৫ হাজার টাকার বেশি

২০২৩ সালের অক্টোবরে গাজার নুসেইরাতের একটি বাজারের চিত্র। দখলদার ইসরায়েল গাজাকে এখন ধ্বংসস্তূপে পরিণত করেছে।

রোববার (৩ আগস্ট) সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার মানুষকে ব্যাংক থেকে অর্থ তুলতে হিমশিম খেতে হচ্ছে।

যদি কেউ অর্থ তুলতে চান তাহলে তাকে দালালের সহায়তা নিতে হচ্ছে। আর দালাল এক্ষেত্রে প্রায় অর্ধেক টাকা রেখে দিচ্ছে। সাবের আহমেদ নামে এক উদ্বাস্তু ব্যক্তি আলজাজিরাকে জানিয়েছেন, কেউ যখন অর্থ তুলতে যাচ্ছেন সেখান থেকে দালালরা ৪০ শতাংশ অর্থ রেখে দিচ্ছে।

তিনি বলেন, ‘যদি আপনি ১০০ শেকেল উত্তোলন করেন আপনি পাবেন ৬০০ শেকেল। যা ২০০ ডলারের চেয়েও কম। আপনি যখন বাজারে যাবেন, তখন ২ কেজি মসুর ডাল আর ১ কেজি আটাও ২০০ ডলার দিয়ে মিলবে না। প্রতিদিনের সাধারণ জিনিসপত্র কিনতে আমার ৩০০ ডলারের প্রয়োজন।

২০০ ডলার বাংলাদেশি অর্থে প্রায় ২৫ হাজার টাকার সমান। দখলদারদের অবরোধের কারণে, গাজায় এখনো যেসব পণ্য পাওয়া যাচ্ছে সেগুলোর দাম আকাশচুম্বি হয়ে গেছে।

সূত্র: আলজাজিরা

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ল তেলের দাম
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 25 July, 2026
জাহাজের জট কমাতে চায় বন্দর কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 3 August, 2025
বাড়লো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up