Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১ টাকা
Published : Friday, 31 January, 2025 at 7:49 PM, Update: 19.02.2025 11:23:55 PM

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১ টাকা

ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এতে চলতি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বৃদ্ধি করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

ঘোষণায় জানানো হয়, ডিজেল-কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে ১ টাকা বৃদ্ধি করে ১০৫ টাকা, অকটেনের দাম ১২৫ টাকা থেকে ১২৬ টাকা ও পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ১২২ টাকায় নির্ধারণ করা হয়েছে।

নতুন এ মূল্য আগামীকাল (শনিবার) থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণে প্রাইসিং ফর্মুলা করা হয়।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ল তেলের দাম
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 25 July, 2026
জাহাজের জট কমাতে চায় বন্দর কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 3 August, 2025
বাড়লো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up