Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
Published : Thursday, 20 February, 2025 at 11:58 PM

এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

সিলেটের এমসি কলেজে এক শিক্ষার্থীর ওপর ‘ছাত্রশিবিরের হামলা’র ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর হয়ে আবার টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে। আজ সিলেটের এমসি কলেজে স্বাধীনতা হরণের ঘটনা ঘটেছে। ৫ আগস্টের পরবর্তী সময়ের এমন ঘটনা নিন্দনীয়।

তিনি বলেন, বাংলাদেশের সহিংসতার কোনো রাজনীতি আর হবে না। সহিংসতা প্রতিরোধে অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী সংসদ দিতে হবে। ছাত্রদল-ছাত্রশিবির কেউ যদি সহিংসতা কিংবা পুরোনো রাজনীতি ফিরিয়ে আনতে চাই তাদেরকে প্রতিরোধ করা হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে জুলাই মাসেই সন্ত্রাসকে বিতাড়িত করেছি। কিন্তু বিভিন্ন সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন করে সন্ত্রাস কায়েম করতে চায়। আমরা তাদের এই অপচেষ্টাকে ধিক্কার জানাই।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
২৪৩ শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 6 September, 2026
একাদশে ভর্তি আবেদন শুরু আজ, কোটা ৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up