Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
‘আল্লাহর রহমতে আগামীর সরকার হবে বিএনপির’
Published : Thursday, 20 February, 2025 at 11:58 PM

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান

আল্লাহর রহমতে আগামীর সরকার হবে খালেদা জিয়ার সরকার, সরকার হবে তারেক রহমানের সরকার, আগামীর সরকার হবে বিএনপির সরকার, আগামীর সরকার হবে আপনাদের সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে শহরের টাউন ফুটবল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমান উল্লাহ আমান বলেন, দীর্ঘ ছয়টি বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছিল মিথ্যা মামলায়। সেই বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে শেখ হাসিনা কী করেছে? অসুস্থ করে ফেলেছে। শেখ হাসিনা কিনা করতে পারে। ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। এই ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার দায়ে শেখ হাসিনা ও দোসরদের ৫৭ বার ফাঁসি হবে। 

কেউ ঠেকায়ে রাখতে পারবে না। শুধু তাই নয়, ইলিয়াস আলী গুম হয়েছে। আজকে ফ্যাসিস্ট খুনি হাসিনা হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। আগামীতে এই বিচার হচ্ছে, এই বিচারে শেখ হাসিনার কতবার ফাঁসি হয় তার কিন্তু হিসেব-নিকেস নেই। শুধু শেখ হাসিনাই নয়, তার দোসরদেরও বিচার হবে এই বাংলার মাটিতে। 

তিনি বলেন, শেখ হাসিনা বলছিল না শেখ মুজিবের মেয়ে পালায় না, আওয়ামী লীগ পালায় না। কোথায় এখন তারা। পালাইছে কিনা বলেন (কর্মীদের উদ্দেশে) একদম গুষ্টিসহ পালাইছে। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা ও তার দোসরদের কোনো জায়গা হবে না। জায়গা দেবে না বাংলাদেশের মানুষ, কোনো দিন দেবে না। 

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 September, 2026
বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up