Published : Monday, 24 February, 2025 at 10:20 AM, Update: 24.02.2025 10:50:07 AM
আহ্বায়ক মাহমুদুল হাছান ভূঁঞা ও সদস্য সচিব রেদোয়ানুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জার্মানি পশ্চিম শাখার ৫১ সদস্যবিশিষ্ট পুর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদন দেয়া হয়েছে। এই কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মাহমুদুল হাছান ভূঁঞা এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রেদোয়ানুল ইসলাম।
শনিবার (২২ ফেব্রুয়ারি) কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।
কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পদে ইঞ্জি: আরমান আহমেদ এবং যুগ্ম-আহ্বায়ক পদে আছেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সাইদুজ্জামান সানি, তানভীর আহমেদ রিজভী, মামুন উর রশিদ সাঈদ, মোঃ দ্বীন ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আরিফ, তন্ময় ইবনে আরিফ, আব্দুল কাইয়ুম খান, মোঃ আমির উল মোরসালিন, মোঃ গোলাম মোস্তফা এবং মোঃ খাদেমুল আমিন সোহেল।
স্বেচ্ছাসেবক দল জার্মানি পশ্চিম শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন