Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারালেন বাংলাদেশি
Published : Wednesday, 3 September, 2025 at 11:48 PM

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারালেন বাংলাদেশি

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারালেন বাংলাদেশি

উত্তর আফ্রিকার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টার সময় এক বাংলাদেশি মারা গেছেন। সাগর পাড়ি দিতে যে নৌকায় তিনি চড়ে বসেছিলেন, সেটি লাম্পেদুসা পর্যন্ত পৌঁছালেও ওই বাংলাদেশি পৌঁছেছেন প্রাণহীন দেহে।

যাত্রাপথেই তার মৃত্যু হয়েছে। তবে তার নাম, পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। 

সোমবার রাতে ইতালির লাম্পেদুসা উপকূলে আসা ১০ মিটার দীর্ঘ একটি নৌকা থেকে তার মরদেহ উদ্ধার করেন দেশটির কোস্টগার্ড এবং ফিনান্সিয়াল পুলিশের সদস্যরা। ওই নৌকায় থাকা আরও ৫১ জন অভিবাসীকেও উদ্ধার করা হয়েছে। 

কর্তৃপক্ষের ধারণা, সম্ভবত অভিবাসীবাহী নৌকাটির হাইড্রোকার্বন বা জ্বালানির বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কালা পিসানার মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up