Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
নেপালকে হারিয়ে কাবাডি সিরিজ জিতল বাংলাদেশ
Published : Wednesday, 26 February, 2025 at 6:33 PM

নেপালকে হারিয়ে কাবাডি সিরিজ জিতল বাংলাদেশ

নেপালকে হারিয়ে কাবাডি সিরিজ জিতল বাংলাদেশ

নেপালকে বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের কাবাডি সিরিজ জিতে নিলো বাংলাদেশ। বুধবার পল্টন ময়দানে চতুর্থ ম্যাচে নেপালকে ৪৯-২৪ পয়েন্টে হারায় বাংলাদেশ। 

এই ম্যাচ জিতলে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। 

প্রথম ম্যাচে বাংলাদেশ ৫৩-২৯ পয়েন্টে নেপালকে হারায়। এরপর দ্বিতীয় ম্যাচে নেপাল ৪৫-৪২ পয়েন্টে জয় পেয়ে সিরিজে সমতা আনে। বাংলাদেশ আবার সিরিজে এগিয়ে যায় তৃতীয় ম্যাচে ৪২-৩৭ পয়েন্টে নেপালকে হারিয়ে।

প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে সেই রূপে খুঁজে পাওয়া যায় নি বাংলাদেশকে। তবে চতুর্থ ম্যাচের শুরু থেকে আগের ছন্দে ছিল মিজান, দিপায়নরা। ম্যাচের ছয় মিনিটে প্রথম লোনা পায় বাংলাদেশ। তিন মিনিট পর দ্বিতীয় লোনা পেয়ে ম্যাচে আরও এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে ১৩ পয়েন্টের ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ৩১ পয়েন্ট ছিল বাংলাদেশের। আর নেপালের সংগ্রহে ছিল ১৮ পয়েন্ট।

দ্বিতীয়ার্ধেও দারুন উজ্জীবিত বাংলাদেশ। স্বাগতিকরা শুরুতে আরও দুইটি লোনা পাওয়ায় অনেক পিছিয়ে যায় নেপাল। সেখান থেকে আর খেলায় ফিরতে পারেনি তারা। খুব সহজেই ম্যাচ নিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

আগামী শুক্রবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 30 August, 2025
শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন লিটন
ক্রীড়া ডেস্ক
Sunday, 13 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up