Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ইতিহাস গড়ে উইম্বলডনের নতুন রানি সিওটেক
Published : Sunday, 13 July, 2025 at 10:03 AM

ইতিহাস গড়ে উইম্বলডনের নতুন রানি সিওটেক

ইতিহাস গড়ে উইম্বলডনের নতুন রানি সিওটেক

একেবারে একপেশে এক ফাইনালে ইতিহাস গড়ে প্রথমবার উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন পোল্যান্ডের তারকা ইগা সিওটেক। যদিও এটি তার ষষ্ঠ মেজর গ্র্যান্ড স্ল্যাম ট্রফি। এতদিন কেবল উইম্বলডনটাই বাকি ছিল। 

অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়েছেন সিওটেক। ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে তিনি প্রতিপক্ষকে ‘ডাবল ব্যাগেল’ উপহার দিয়ে ট্রফি জিতলেন।

সিওটেক-আনিসিমোভার ম্যাচটা স্থায়ী হয়েছে মাত্র ৫৭ মিনিট। এত কম দৈর্ঘ্যের শিরোপা নির্ধারণী লড়াই কমই দেখা যায়। ১১৪ বছর পর উইম্বলডনের ফাইনাল এতটা একতরফাভাবে নিষ্পত্তি হয়েছে। 

এর আগেও সমান ৬-০, ৬-০ গেমে জয়ের রেকর্ড ছিল অভিজাত এই প্রতিযোগিতায়। ১৯১১ সালে ডরোথি ল্যাম্বার্ট-চ্যাম্বার্স উইম্বলডনের ফাইনালে ডোরা বুথবিকে ৬-০, ৬-০ গেমে হারান। এ ছাড়া সর্বকালের অন্যতম সেরা নারী টেনিস তারকা স্টেফি গ্রাফ ১৯৮৮ সালে ফ্রেঞ্চ ওপেনে নাতাশা জভেরেভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে জেতেন।

গ্র্যান্ড স্ল্যামে এটি ছিল সিওটেকের শততম জয়। যা সেরেনা উইলিয়ামসের (২০০৪, ১১৬ ম্যাচে ১০০) পর সবচেয়ে দ্রুততম ১০০ ম্যাচ (১২০ ম্যাচের মধ্যে) জয় এবং এদিক থেকে তিনি এই মার্কিন কিংবদন্তির পর সর্বকনিষ্ঠ (২৪ বছর ৩০ দিন)। 

সবমিলিয়ে তিনি পঞ্চম সর্বকনিষ্ঠ। টানা ১৮ গেম জিতে ক্যারিয়ারে ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম ট্রফি উঁচিয়ে ধরলেন সিওটেক। পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবেও তিনি উইম্বলডন জয়ের অনন্য কীর্তি গড়লেন।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 30 August, 2025
শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন লিটন
ক্রীড়া ডেস্ক
Sunday, 13 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up