Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
Published : Saturday, 30 August, 2025 at 11:59 PM

এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের

এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের

এশিয়া কাপ হকিতে বড় জয় পেয়েছে বাংলাদেশ। পুল বি এর দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজ দল। ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আব্দুল্লাহ, আশরাফুল ইসলাম ও রাকিবুল ইসলাম।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-৪ গোলে হেরেছিল তারা।

ম্যাচে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। খেলার ৪ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। পরের ১০ ও ১৮ মিনিটে পরপর দুটি গোল করে লিড নিয়ে নেয় চাইনিজ তাইপে।

খেলার ২৬ মিনিটে ফিল্ড গোল করে সমতায় ফেরে বাংলাদেশ। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।দ্বিতীয়ার্ধের দৃশ্যটাই সম্পূর্ণ ভিন্ন। এবার চাইনিজ তাইপের জালে গোলবন্যায় মাতে বাংলাদেশের হকির খেলোয়াড়রা।

৩৬ মিনিটে সোহানুর রহমান সবুজের পেনাল্টি কর্নার থেকে গোল আসে। এরপর ৪২ মিনিটে জোড়া গোল করে চাইনিজ তাইপেকে ম্যাচ থেকে একরকম ছিটকে দেন রাকিবুল ইসলাম।

এরপর ৪৫ মিনিটে আশরাফুল ইসলাম, ৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল ইসলাম বাবু এবং ৫৮ মিনিটে আবার আশরাফুল ইসলাম গোল করেন। খেলার একদম শেষ মুহূর্তে চাইনিজ তাইপে একটি গোল করলেও তাতে শুধু পরাজয়ের ব্যবধানই কমেছে।

গ্রুপ 'বি'তে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া।

দেশসংবাদ/এএসএস


আপনার মতামত দিন
এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 30 August, 2025
শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন লিটন
ক্রীড়া ডেস্ক
Sunday, 13 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up