Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সীমান্তে বাংলাদেশি যুবককে বিএসএফের নির্যাতন
Published : Friday, 28 February, 2025 at 10:45 AM

গুরুতর আহত বিল্লাল সানা

গুরুতর আহত বিল্লাল সানা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে এক বাংলাদেশি যুবককে শারীরিক নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সীমান্তে টহল চলাকালীন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বিজিবি সদস্যরা।

বিএসএফের নির্যাতনের শিকার বিল্লাল সানা খুলনা পাইগাছার খড়িয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদ সানার ছেলে।

আহতের স্ত্রী জহুরা খাতুন জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের কলকাতার মধ্যম গ্রামে লেবারের কাজ করতেন বিল্লাল সানা। বুধবার দুপুরে বাংলাদেশে আসার উদ্দেশে ৭-৮ জন একসঙ্গে বের হন। পরে রাতে বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়েন বিল্লাল। এ সময় বিএসএফ বিল্লালের ওপর অমানুষিক নির্যাতন শুরু করেন। নির্যাতনের একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে বিএসএফ মৃত ভেবে বাংলাদেশ সীমান্তে ফেলে যান বিল্লালকে। পরে মোবাইলে খবর পেলে বিকেলে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তার স্বজনরা।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর ৫৮-বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্ত টহলের সময় গুরুতর আহত অবস্থায় বিল্লালকে পাওয়া যায়। এ সময় তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
Saturday, 5 September, 2026
 সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ঝিনাইদহ প্রতিনিধি
Tuesday, 4 August, 2026
ঝিনাইদহের নলডাঙ্গায় একাধিক মন্দিরে চুরি
ঝিনাইদহ প্রতিনিধি
Thursday, 25 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up