Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
জাতীয় টেনিসে নতুন চ্যাম্পিয়ন জারিফ-সুমাইয়া
Published : Friday, 28 February, 2025 at 10:30 PM

জাতীয় টেনিসে নতুন চ্যাম্পিয়ন জারিফ-সুমাইয়া

জাতীয় টেনিসে নতুন চ্যাম্পিয়ন জারিফ-সুমাইয়া

জাতীয় টেনিস প্রতিযোগিতায় নতুন চ্যাম্পিয়ন হয়েছেন জারিফ আবরার ও সুমাইয়া আক্তার। 

শুক্রবার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে পুরুষ এককের ফাইনালে সেনানিবাস অফিসার্স টেনিস ক্লাবের জারিফ আবরার ৬-১, ৬-৩ গেমে বিকেএসপির মাহাদ বিন মালেককে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন রুস্তম-মিলন জুটি। ফাইনালে আমেরিকান ক্লাবের মো. রুস্তম আলী ও মিলন হোসেন ৭-৬, ৬-৪ গেমে জারিফ আবরার ও মো. সায়েম জুটিকে পরাজিত করেছেন।

মহিলা এককের ফাইনালে ঝালকাঠি টেনিস ক্লাবের সুমাইয়া আক্তার ৬-০, ৬-৪ গেমে বিকেএসপির সুবর্ণা খাতুনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। 

মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন সুবর্ণা-জান্নাতুল জুটি। ফাইনালে বিকেএসপির সুবর্ণা খাতুন ও জান্নাতুন ফেরদৌস জুটি ৫-৭, ৭-৫, ১০-৭ গেমে ঝালকাঠি টেনিস ক্লাবের সুমাইয়া আক্তার ও সুস্মিতা সেন জুটিকে পরাজিত করে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 30 August, 2025
শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন লিটন
ক্রীড়া ডেস্ক
Sunday, 13 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up