Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
তারুণ্যের উৎসব ২০২৫
দিনব্যাপী কর্মসূচী পালন করলো সাম্বো এন্ড কুরাশ অ্যাসোসিয়েশন
Published : Saturday, 1 March, 2025 at 12:55 PM

দিনব্যাপী কর্মসূচী পালন করলো সাম্বো এন্ড কুরাশ অ্যাসোসিয়েশন

দিনব্যাপী কর্মসূচী পালন করলো সাম্বো এন্ড কুরাশ অ্যাসোসিয়েশন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায়, বাংলাদেশ সাম্বো এন্ড কুরাশ অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের আয়োজনে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জে।‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে শামিল হয়ে দিনব্যাপী বাংলাদেশ সাম্বো ও কুরাশ অ্যাসোসিয়েশন পালন করেছে নানা কর্মসূচী।

মুন্সিগঞ্জের সিরাজদিখান কুসুমপুরে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে ছিল প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স ও রেফারি কর্মশালা। এছাড়াও খেলোয়াড় কর্মকর্তা সহ স্থানীয় জনগণের সম্পৃক্ততায়  আকর্ষণীয় হয়ে উঠেছিল বর্ণাঢ্য আনন্দ র‍্যালি।

প্রধান অতিথি হিসেবে উক্ত সেমিনার ও প্রশিক্ষণ  উদ্বোধন করেন মোস্তাক আহমেদ এবং সভাপতিত্ব করেন মোহাম্মদ  দেলোয়ার হুসাইন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন  জিনাত আরা  এবং  হাজী  জমির আলী মেম্বার। সাম্বো ও কুরাশের আধুনিক কৌশল, প্রশিক্ষণ পদ্ধতি ও রেফারির নিয়মাবলী নিয়ে আলোচনা করেন  সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,আন্তর্জাতিক খেলোয়াড় ও কোচ আশরাফুল ইসলাম এবং মোঃ মাহমুদুল কবির।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 30 August, 2025
শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন লিটন
ক্রীড়া ডেস্ক
Sunday, 13 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up